২৪ সেপ্টেম্বর ২০২৩


জালালাবাদে ১২৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে মেট্রোপলিটন জালালাবাদ থানাধীন পীরপুর সাকিনস্থ টুকেরবাজার সবজি মার্কেট সংলগ্ন জনৈক কালাম মিয়ার বসত বাড়ি থেকে শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহেদ খানকে (৪১) গ্রেফতার করে পুলিশ।

শাহেদ খান (৪১) এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে  জালালাবাদ থানার মামলা রুজু করা হয়। আটক আসামীকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন