২৩ সেপ্টেম্বর ২০২৩


হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বজ্রপাতে বাচ্চু মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। শনিবার বেলা ২ টার দিকে উপজেলার রিচি ইউনিয়নের ছোট বহুলা হাওরে এ ঘটনাটি ঘটে। নিহত বাচ্চু মিয়া ওই গ্রামের বারিক মিয়া ছেলে।

জানা যায়, শনিবার বেলা ২ টার দিকে ব্যাপক বৃষ্টিপাত হয় এ সময় বাচ্চু মিয়া স্থানীয় হাওর থেকে গরু আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক আবু ইউসুফ

শেয়ার করুন