২৯ মার্চ ২০১৮


নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন এতে আরো আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও এক নারী রয়েছে বলে জানালেও তারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলায় সৈয়দপুর মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক জানান, সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

দুইজনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাকি একজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

(আজকের সিলেট/২৯ মার্চ/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন