২৯ মার্চ ২০১৮


কমলগঞ্জে রেললাইন থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে তাসকিরা হক তান্নি (২৪) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তান্নি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের আনোয়ারুল হকের মেয়ে ও মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী।

বুধবার রাতে উপজেলার গোপল নগর রেল ক্রসিং এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে গোপালনগর রেল লাইনের উপর এক নারীর খণ্ডন মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে কমলগঞ্জ, শ্রীমঙ্গল থানা পুলিশ এবং শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, এক নারীর খণ্ডন মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ তার একটি ফাইল, বোরকা, জুতা ও মোবাইলফোন উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(আজকের সিলেট/২৯ মার্চ/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন