২০ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের কাছে তথ্য ছিল যে, বাংলাদেশের আর্থিক চাকাকে অচল করতে এবং সাধারণ মানুষকে ধোকা দিয়ে অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সংঘবদ্ধ কিছু চক্র সক্রিয় রয়েছে।এই চক্রের সদস্যরা জাল টাকা তৈরি করে আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে দিয়ে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে।
এরই ধারাবাহিকতায় জাল নোট প্রস্তুতকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯,সিলেট।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট জানতে পারে যে, জাল নোট প্রস্তুতকারী চক্রের কতিপয় অসাধু ব্যক্তি জাল টাকাসহ মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র্যাব-৯, সিলেট এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ৮ লক্ষ টাকা মূল্যমানের জাল নোটসহ চক্রের এক সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কারিন্দ্র সরকার (৪৫),হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বড় উজিরপুর গ্রামের মৃত ভানেস্বর সরকারের পুত্র। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।