২৯ মার্চ ২০১৮


ফেঞ্চুগঞ্জে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

শেয়ার করুন

আজকের সিলেট টিম, ফেঞ্চুগঞ্জ থেকে : ফেনঞ্চুগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভ‍াবে ভোটগ্রহণ চলছে। বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা ৪টা পর্যন্ত। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালের ১মার্চ। আর উপজেলাবাসী তাদের সর্বশেষ ভোটাধিকার প্রয়োগ করেন ২০০৯ সালের ২২জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে। ২০১০-২০১৮ সাল পর্যন্ত যারা ভোটার তালিকায় নাম তোলেছেন তাঁরা কেউই এখনো তাদের নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করেনি। তাই ফেঞ্চুগঞ্জের কয়েক হাজার নতুন ভোটার বাড়তি উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার করছেন।

নতুন ভোটার উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের নিজ ছত্তিশ গ্রামের বাসিন্দা বদরুল আহমদ শাকিল বলেন, দলমত নির্বিশেষে যোগ্য প্রার্থীকে আমার প্রথম ভোটাধিকার প্রয়োগ করিছি।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বিমেলেন্দু পাল বলেন, দীর্ঘদিন পর ফেঞ্চুগঞ্জ উপজেলায় ইউনিয়ন নির্বাচন হচ্ছে। তাই নতুন ভোটার অনেক বেশি।

(আজকের সিলেট/২৯ মার্চ/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন