১৭ সেপ্টেম্বর ২০২৩


ছিনতাইয়ের শিকার এফআইভিডিবি’র ফিল্ড অফিসার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সদরের এয়ারপোর্ট এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন নেছার আহমেদ সাব্বির (২৬) নামে এক যুবক । শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এয়ারপোর্ট থানাধীন জাতীয় উদ্যানের সামনে এ ঘটনা ঘটে। সাব্বির সিলেটের এয়ারপোর্ট এলাকার আব্দুল মতিনের ছেলে।

জানা যায়, সাব্বির এফআইভিডিবির ফিল্ড অফিসার। প্রতিদিনের মতো টাকা কালেকশন করে নগরীর পীরের বাজার থেকে এয়ারপোর্ট এলাকায় আসছিলেন। এয়ারপোর্ট এলাকার জাতীয় উদ্যানের সামনে পৌঁছলে অজ্ঞাত তিনজন যুবক মোটরসাইকেল যোগে তার রাস্তা অবরোধ করে অস্ত্রের মুখে তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও একটি অপো মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

শেয়ার করুন