১৪ সেপ্টেম্বর ২০২৩


দোয়ারাবাজারে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বোগলাবাজারস্থ পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন রনির বারান্দা থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞাত বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন রনির বারান্দায় পড়ে থাকতে দেখে এম্বুলেন্স যোগে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। উক্ত অজ্ঞাতনামা লাশটির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় নাই। শনাক্তকরণের নিমিত্তে আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য সিআইডি, জোন সিলেট ও পিবিআই সিলেট এ সংবাদ প্রেরণ করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি মো. বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন