২৭ মার্চ ২০১৮
ডেস্ক রিপোর্ট : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট নগরীতে শোভাযাত্রা করেছে জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন মধুবন মার্কেটের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রাণবাজি রেখে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তার অবদান ইতিহাস স্বীকৃত। তাকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা যাবে না।
বক্তারা খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে দাবি করে বলেন, সরকার খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে পুণরায় প্রহসনের নির্বাচন করতে চাইছে। কিন্তু এদেশের জনগণ তা কখনো হতে দেবে না।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, জেলা সহ-সভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, মহাগর সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম ও হাজী মো: শাহাব উদ্দিন, মহানগর সহ-সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি মুফতী বদরুন নুর সায়েক, সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সহ-সভাপতি বাবু নিহার রঞ্জন দে, সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সহ-সভাপতি আমির হোসেন, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দীকি, এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, কাউন্সিলর দিনার খান হাসু, মাহবুব কাদির শাহী, এডভোকেট আতিকুর রহমান সাবু ও হুমায়ুন আহমদ মাসুক, জেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর সাংগঠনিক কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী ও মুকুল মুর্শেদ, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ও শামীম আহমদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন- স্বাধীনতার ৪৭ বছর পরও আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। বিএনপির মতো একটি বৃহৎ সংগঠনের চেয়ারপারসনকে কারাগারে আটকে রাখা হয়েছে। যা স্বাধীন জাতির জন্য খুবই লজ্জাজনক।
সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- খালেদা জিয়াকে কারান্তরীন করে রাখার মধ্যেই প্রমান হয় আমরা স্বাধীনতার পরিবর্তে এখনো পরাধীন রয়ে গেছি।
নাসিম হোসাইন বলেন- বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতি গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত করতে ঐক্যবদ্ধ রয়েছে।
(আজকের সিলেট/২৭ মার্চ/ডি/কেআর/ঘ.)