১১ ফেব্রুয়ারি ২০২৩


শিক্ষার্থীর পাশে সারা বাংলা সংগঠনের মতবিনিময়

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী, প্রয়াত দেওয়ান ফরিদ গাজী’র পুত্র বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের প্রধান উপদেষ্টা গাজী মো. শাহেদ এর সাথে ‘শিক্ষার্থীর পাশে সারা বাংলা’ সংগঠণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে জরুরি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ, কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাসান ইমরান। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাদাম বাগিচা ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আলমাছ, সহ-সভাপতি মেহেদি হাসান-(সহ-সভাপতি), যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির ও রুহান, প্রচার সম্পাদক রুমন খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাতুল, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নাঈম। পশ্চিম চৌকিদেখি ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মুমিন হোসেন মাজু, সহ-সভাপতি মো. মঈনউদ্দীন ও রবিউল শেখ, ক্রীড়া সম্পাদক মো. সাকিল আহমদ। পূর্ব চৌকিদেখী ইউনিট কমিটির সভাপতি নূর হোসেন সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিলাদ হাওলাদার ও মো. মাসুদ আহমেদ এবং ৫নং ওয়ার্ড ইউনিট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আল শাহরিয়ার রাফি প্রমুখ।

শেয়ার করুন