১০ সেপ্টেম্বর ২০২৩


গোয়াইনঘাট রাধানগর বাজারে অগ্নিকাণ্ড

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ‍্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে আগুন লেগে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ লক্ষ টাকা।

রোববার ১০ সেপ্টেম্বর সকাল ১০ টা ৪০ মিনিটে এই আগুনের সূত্রপাত ঘটে।

জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে হারুন মিয়ার বন্ধ দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। লুৎফুরের পানের দোকান, আলাই মিয়ার টেইলারি দোকান, রমজানের মোবাইল মেকার দোকান,শংকরের সেলুনের দোকান।

অপরদিকে, ভিত্রিখেল গ্রামের হাজী মনোহর আলীর ছেলে মাসুক আহমেদের পাকা ওয়ালের টিন সেট ঘর,ডেকোরেশন দোকান ও ওয়ার্কশপসহ ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ১২লক্ষ টাকার হয়েছে।

সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। লোকজন আহত-নিহতের সংবাদ পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এবং আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন