৭ সেপ্টেম্বর ২০২৩


বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণ : দগ্ধদের ঢাকাস্থ বার্ণ  ইউনিটে প্রেরণ

ফাইল ছবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের মিরাবাজারস্থ বিরতি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের ঢাকায় প্রেরণ করা হয়।

গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে ৭জন ওই স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী।

আহতরা হলেন- রিপন (৩৪), লুৎফর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রামিম (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।

ঘটনার পর আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অবস্থার রঅবনতি ঘটায় উন্নত চিকিৎসারের্থ বুধবার সন্ধ্যায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। দগ্ধদের ঢাকায় প্রেরণের বিষয়টি গণামাধ্যমকে নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া।

বিস্ফোরণের ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে।

পুলিশ জানায়,ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা না হওয়ায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে পুলিশ বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে। কেউ মামলা না করলে পুলিশ বাদী হওয়া জিডি’র প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন