১৭ সেপ্টেম্বর ২০২৩


সালুটিকরে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-কোম্পানীগঞ্জ রোডের সালুটিকর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ২জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগ নেতা ওবায়দুল্লাহ ইসহাক এবং নগরীর দরগাহ মহল্লার ১০৮ পায়রার মৃত মামুনুর রশীদের ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক হাফিজুর রশিদ। তিনি পেশায় ব্যবসায়ী।

শনিবর গভীর রাতে রাতে সালুটিকর মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন