৬ সেপ্টেম্বর ২০২৩
ছাতক সংবাদদাতা : ছাতকে বিদ্যুতের মিটার খোলে আনতে গিয়ে গাড়িচালকসহ পিডিবির ২ সহকারি প্রকৌশলী মারপিটের শিকার হয়েছেন।
সোমবার রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিডিবির সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসান বাদী হয়ে দক্ষিন খুরমা ইউপির জাতুয়া গ্রামের সাহেদ সুহেল ও বিষ্ণুসহ তিন জনের উল্লেখ্য করে অজ্ঞা ২০,২৫জনকে আসামী করে থানায় অভিযোগড় করেছেন।
ছাতকে মিটার চেকিং নামে সময় অবৈধ সংযোগ দাবি করে ঘুষ দাবি করায় গণধোলাইয়ের শিকার হয়েছেন ছাতকে পিডিবির দুই সহকারি প্রকৌশলী ও গাড়ি চালকসহ ৩জন ব্যক্তি। এ ঘটনায় উপজেলাজুড়েই ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
গত সোমবার রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিডিবির সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসান,বাদী হয়ে দক্ষিন খুরমা ইউপির জাতুয়া গ্রামে মুনছুর আলী পুত্র সাহেদকে প্রধান করে সুহেল ও বিষসহ তিন ব্যক্তি নাম উল্লেখ্য করে অঞ্জাত ২০,২৫জন আসামী করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ছাতক উপজেলার জাতুয়া গ্রামের মুনছুর আলীর পুত্র সাহেদ মিয়ার বসতঘরে পিডিবির সংযোগ মিটার চেকিং করতে সোমবার রাত সাড়ে সাত ৭টায় উপস্থিত হন ছাতক পিডিবির সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী প্রকৌশলী ফজলে রাব্বী ও গাড়ি চালক আলমগীর হোসেন। এ সময় তারা বসতঘরে অবৈধ সংয়োগ আছে বলে মিটার খুলতে চান।
বাড়ির মালিক কোন অবৈধ সংযোগ নেই বলে মিটার খুলতে বাঁধা প্রদান করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে অবৈধ সংযোগ দেখাতে বললে কোন অবৈধ সংযোগ দেখাতে পারেনি তারা। মিটার খুলে নেওয়ার কারণ উপস্থিত লোকজন জানতে চাইলে মিটার খুলে নেওয়ার অফিসের আদেশ আছে বলে পিডিবির কর্মকর্তারা উপস্থিত লোকজনকে জানান। মিটার খুলতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজনের মারপিটের শিকার হন তারা।
এ ঘটনায় গত মঙ্গলবার পিডিবির সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসান,বাদী হয়ে
ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পিডিবির সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সাহেদ সহ ব্যক্তিরা তাদের সঙ্গে খারাপ আচরন করে গাড়ি চালকে মারপিট করেন।
ছাতক থানার ওসি শাহ আলম বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযোগের পেয়ে আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
##