৬ সেপ্টেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণ বাড়িয়ায় পরিত্যাক্তা স্ত্রী খুনের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব ৯ এর একটি চৌকস দল র্যাব ৪-এর সহযোগিতায় ঢাকার পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ রাসেল মিয়া (৩২) ব্রাহ্মণ বাড়িয়ার কসবা থানার খিরনাল এলাকার আবু তাহেরের ছেলে।
বিগত ২০১৫ সালের ৪ অক্টোবর রাতে তালাক দাতা স্ত্রী সুমাকে সুমার পিতার বাড়িতে গিয়ে কুপিয়ে খুন করে প্রাক্তন স্বামী রাসেল। এ ঘটনায় ব্রহ্মণবাড়িয়ার কসবা থানায় মামলা হয়। তদন্ শেষে বিচারান্তে ব্রাহ্মণ বাড়িয়ার জেলা ও দায়রা জজ আদালতে ০৭ আগস্ট এ হত্যা মামলায় পলাতক আসামী মোঃ রাসেল মিয়াকে মৃত্যুদন্ড প্রদান করেন।
এ সময় দন্ডপ্রাপ্ত আসামী রাসেল মিয়া পলাতক ছিল।
মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী রাসেলকে কে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। বুধবার (৬ সেপ্টেম্বর) ঢাকার পল্লবী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারের পর আসামী রাসেলকে ব্রাহ্মণ বাড়িয়ার নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।