২৬ মার্চ ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটে জেসমিন আক্তার (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেসমিন ওই কলোনির বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী।
সোমবার সকালে সিলেট সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা শাহীনের কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, রোববার রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া শেষে বসত ঘরে ঘুমাতে যান জেসমিন। সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি গৌসুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহ থেকে ওই নারী আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(আজকের সিলেট/২৬ মার্চ/ডি/এসটি/ঘ.)