২৭ জুলাই ২০২৩


যুবদল নেতা রায়হান এর মুক্তি দাবি খন্দকার আব্দুল মুক্তাদিরের

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর যুবদল নেতা রায়হান রেজা কে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।। সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।।

এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন,যুবদল নেতা রায়হান এক্সিডেন্ট করে হাসপাতালে থাকা অবস্থায় একটি মামলার জামিন বাতিল করেন আদালত, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই আদালতের প্রতি সম্মান জানিয়ে আত্মসমর্পণ করে যুবনেতা রায়হান।

কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে থাকে কারাগারে প্রেরণ করেন। খন্দকার মুক্তাদির আদালতের এমন আদেশের প্রতিবাদ জানান এবং অবিলম্বে যুবদল নেতা রায়হান রেজা সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি করেন।

শেয়ার করুন