৪ সেপ্টেম্বর ২০২৩
জগন্নাথপুর সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী জামাল মিয়া (৪৫) উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আশিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ছদ্মবেশে শনিবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল টাকিং এর মাধ্যমে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিআর ৫৮/০৮ নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে রোববার (৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।