৩১ আগস্ট ২০২৩


শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবে: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিএমপি কমিশনার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির গৃহিত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে শুক্রবার (১ সেপ্টেম্বর) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির গৃহিত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ ছাত্র সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির গৃহিত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির গৃহিত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন