৩০ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : দুই দিনের সফরে বৃহস্পতিবার সিলেট আসছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
তিনি বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ১২ টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু হাইটেক পার্কে নলেজ পার্কের ভিত্তি-প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন।
বেলা ২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাইটেক পার্ক কোম্পানীগঞ্জে টুগেদার আইটি ইন্ডাস্ট্রি কারখানার নির্মাণ কাজের ভিত্তি-প্রস্থর করবেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
এ ছাড়া গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।