৩০ আগস্ট ২০২৩


ক্যানসারের জম করলার জুস!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আয়ুর্বেদ চিকিৎসকরা বরাবরই উস্তো ও করলার মতো সবজির প্রশংসায় পঞ্চমুখ। তাদের কথায়, নিয়মিত এসব সবজি পাতে রাখলে একাধিক গুরুতর রোগের ফাঁদ এড়ানো যাবে সহজেই। তাই প্রতিদিনের ডায়েটে এসব সবজিকে জায়গা করে দেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।

তবে জেনে রাখা ভালো, এসব সবজি রান্না করে খাওয়ার পরিবর্তে জুস করে খেলে উপকার মিলবে আরও বেশি। এমনকি নিয়ন্ত্রণে থাকবে একাধিক ক্রনিক অসুখ। করলার জুসে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ফোলেট, জিঙ্ক, পটাশিয়াম, আয়রন, ভিটামিন এ-সহ একাধিক জরুরি ভিটামিন ও থনিজ।

তাই তো আর দেরি না করে এই পানীয়ের একাধিক চোখ ধাঁধানো গুণাগুণ সম্পর্কে জেনে নিন।

ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে
ডায়াবেটিস একটি জটিল অসুখ। এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে নিউরোপ্যাথি, হার্ট ডিজিজ, কিডনি জিজিজ-সহ একাধিক ভয়াবহ রোগের ফাঁদে পড়তে পারেন। তাই স্বাস্থ্যের হাল ফেরাতে ডায়াবেটিসকে বাগে আনতেই হবে। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে করলার জুস। এই পানীয়ে রয়েছে পলিপেপটাইড পি, চ্যারানিটন এবং ভিসিনসহ একাধিক উপকারী উপাদান, যা সুগার কন্ট্রোলে সিদ্ধহস্ত। তাই তো ডায়াবেটিস রোগীদের ডায়েটে এই জুসকে জায়গা করে দিতেই হবে।

তাছাড়া যাদের পরিবারে এই রোগের ইতিহাস রয়েছে, তারাও নিয়মিত এই পানীয়ের গ্লাসে চুমুক দিন। তাহলেই রোগ প্রতিরোধ করতে পারবেন।

​ঝরবে বাড়তি মেদ​
ওজন স্বাভাবিকের গণ্ডি পেরিয়ে গেলেই চিত্তির! এই কারণে ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরলসহ একাধিক ভয়ংকর অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে। তাই চিকিৎসকরা সবাইকে ওজন কমানোর পরামর্শ দিয়ে থাকেন।

ভালো খবর হল, আপনার ওয়েট লস জার্নিতে যোগ্য সঙ্গ দিতে পারে উস্তো ও করলার রস। বিশেষত, পেটের চর্বি বা সোজা বাংলায় ভুঁড়ি কমানোর কাজে এর জবাব নেই। তাই ওবেসিটিতে ভুক্তভোগীরা নিয়মিত এই জুসে চুমুক দিন। তাহলেই ফল মিলবে হাতেনাতে।

​ক্যানসারের ফাঁদ এড়ানো যাবে​
ক্যানসারের মতো প্রাণঘাতী অসুখে আক্রান্ত হলে রোগী এবং তার পরিবারকে অনেক ঝক্কি পোহাতে হয়। তাই তো ক্যানসার প্রতিরোধের চেষ্টায় কোনো ত্রুটি রাখা চলবে না। নিয়মিত করলার জুস খেলেই কিন্তু কর্কট রোগ প্রতিরোধ করার কাজে কিছুটা এগিয়ে থাকা যাবে।

এই জুস পান করলে শরীরে প্রবেশ করে অত্যন্ত উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দেয়ার কাজে সিদ্ধহস্ত। তাই নীরোগ জীবন কাটানোর ইচ্ছে থাকলে এই পানীয়ের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিন।

​কোলেস্টেরলকে বশে রাখতে পারবেন​
হাই কোলেস্টেরল একটি জটিল অসুখ। এই রোগের ফাঁদে পড়লে স্বাভাবিক রক্ত চলাচল ব্যহত হয়। ফলে হার্ট অ্যাটাক থেকে শুরু করে স্ট্রোক এবং পেরিফেরাল আর্টারি ডিজিজের মতো অসুখের ফাঁদে পড়তে পারেন।

তাই তো সুস্থ থাকার ইচ্ছে থাকলে হাই লিপিডিমিয়ার রোগীরা যত দ্রুত সম্ভব করলা ও উস্তোর জুসের শরণাপন্ন হন। এতেই রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রা দ্রুত গতিতে কমবে। আপনি থাকবেন সুস্থ-সবল।

ত্বকের হাল ফিরতে সময় লাগবে না​
ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা পুনরুদ্ধার করতে চাইলে প্রতিদিন খান করলার রস। এতে থাকা ভিটামিন সি ও এ ত্বকের উপর দারুণ কাজ করে। এমনকি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ডার্ক সার্কেল, ব্রণসহ একাধিক ত্বকের সমস্যা সমাধানের কাজেও ওস্তাদ।

শেয়ার করুন