২৪ মার্চ ২০১৮
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে হাওর থেকে অজ্ঞাতনামা এক মহিলা(৩০) অজ্ঞাতনাম শিশু(৮) গলিত খন্ড খন্ড লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। ধারণা করা হচ্ছে শিশুর লাশটি ঐ মহিলার সন্তান হতে পারে।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির একরাই গ্রামের পূর্বের হাওর থেকে হতভাগী অজ্ঞাতনামা মহিলা ও শিশুর লাশ দুটি উদ্ধার করা হয়।
ওসমানীনগর থানার ওসি মোহামম্মদ সহিদ উল্যা অজ্ঞাতনামা মহিলা ও শিশুর গলিত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর ২টার দিকে একারাই গ্রামের পূর্বের হাওর থেকে পঁছা গন্ধ বের হওয়ার বিষয়টি একারাই এলাকার জনগণ পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে একটি গলিত লাশ উদ্ধার কালে পাশেই ৭/৮ বছরের একটি শিশুর মাথা পা ও হাতের খন্ড খন্ড লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে লাশ গুলো ২৫/৩০ দিন পূর্বের এ জন্য লাশের শরীরের বিভিন্ন অংশ গলে গেছে। মাথার চুল খসে পরে গেছে চুল ও লাশের পাশে থাকা একটি উড়না পাওয়ায় মনে হচ্ছে লাশ কোনো মহিলার হবে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একরাইল এলাকার তিন নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গির আলম বলেন, লাশটির পরিচয় পাওয়া যায়নি। কুকুর লাশের শলীরের বিভিন্ন অংশ খেয়ে ছড়িয়ে পেলেছে। গলায় একটা মালা ও উড়না থাকায় ধারণা করা হচ্ছে সেটি কোনো হিন্দু মহিলার লাশ হতে পারে।
(আজকের সিলেট/২৪ মার্চ/প্রতিনিধি/এসটি/ঘ.)