২৯ আগস্ট ২০২৩


তাহিরপুর হাওরে নিখোঁজ দুই জনের মধ্যে ১ জনের লা শ উদ্ধার

শেয়ার করুন

সুনামগঞ্জ সংবাদদাতা : তাহিরপুরে মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ দুই জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ রয়েছেন। ঘটনার ৪৮ ঘন্টার পর শাহ আলম (৪১) নামে একজনের লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে মাটিয়ান হাওরের মাঝামাঝি স্থান থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজনরা।

নিহত শাহ আলম তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মশ্রব আলীর পুত্র।

রৈাববার (২৭ আগস্ট) সন্ধার দিকে তাহিরপুর সদর থেকে ইঞ্জিন চালিত একটি ছোট নৌকা যোগে শাহ আলম এবং একই গ্রামের আবুল ফয়েজ বাড়িতে ফিরছিলেন। এসময় হঠাৎ মাটিয়ান হাওরে চারদিক অন্ধকার করে ঝড় শুরু হয় এবং বড় বড় ঢেউ উঠে। ঝড়ের সময় তাদের মোবাইল ফোন সচল ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের মোবাইল ফোন বন্ধ হয়ে পড়ে। এর পর থেকেই তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছিল না।

নিহতের ভাতিজা আরিফুজ্জামান আরিফ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মাটিয়ান হাওরে তার চাচা শাহ আলমের লাশ ভসমান অবস্থায় তারা উদ্ধার করেছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ একজনের লাশ পাওয়া গেছে। অপরজন এখনও নিখোঁজ রয়েছেন।

শেয়ার করুন