১২ জুলাই ২০২৩


কাইয়ুম চৌধুরীর রোগমুক্তি কামনায় জগন্নাথ জিউর মন্দিরে প্রার্থনা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : তারুণ্যের সমাবেশে গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এর রোগমুক্তি কামনায় বুধবার (১২ জুলাই) বিকাল ৪টার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জগন্নাথ জিউর মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রার্থনা সভায় কাইয়ুম চৌধুরীর দ্রুত রোগমুক্তির পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

প্রার্থনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নেহার রঞ্জন দাস বাচ্চু, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা সমীরণ পুরকায়স্থ, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মহানগর বিএনপি নেতা সুমন চক্রবর্তী, মহানগর যুবদল নেতা রনি সিং, মহানগর বিএনপির সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দে, আশীষ দেবনাথ, ১৫নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক লিমন দেব, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল নেতা জয় দেবনাথ, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সাগর সেন প্রমুখ।

শেয়ার করুন