২৮ আগস্ট ২০২৩


বার্সেলোনার রোমাঞ্চকর জয়

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বার্সেলোনা। সাত গোলের জমজমাট লড়াইয়ের ম্যাচে বার্সেলোনা জিতেছে ৪-৩ গোলে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ১২ মিনিটেই গাভির গোলে এগিয়ে যায় কাতালান জায়ান্টা।

তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন ডি ইয়ং। তবে নাটকীয়তা তখনো বাকি।
২৬ মিনিটে হুয়ান ফোথ এবং ৪০ মিনিটে আলেক্সান্দারের গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। ঘুড়ে দাড়ানোর ইঙ্গিত দিয়ে প্রথমার্ধে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা।

দ্বিতীয়ার্ধে শুরুতেই (৫০ মিনিট) অ্যালেক্স বেনার গোলে ৩-২ গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে বার্সেলোনা। ম্যাচের ৬৮ মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে তারা। জয়ের জন্য মরিয়া বার্সেলোনা আক্রমণের ধার বাড়ায়। শেষ পর্য ৭১ মিনিটে রবার্ট লেভানদোভস্কির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

শেয়ার করুন