২৬ আগস্ট ২০২৩


সিলেটে বিএনপির মিছিলে ককটেল ফুটানো যুবককে পুলিশে ধরিয়ে দিলেন নেতাকর্মীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিএনপির কালো পতাকা মিছিল ককটেল ফুটানো যুবককে পুলিশে ধরিয়ে দিলেন নেতাকর্মীরা। শনিবার (২৬ আগস্ট) বিকালে সাড়ে ৪টার দিকে সরকার পতনের এক দফা দাবিতে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। মিছিলটি মহানগরের রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি বের হয়ে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা করে বিএনপি।

এদিকে, বিএনপির মিছিল থেকে ককটেল ফুটানোর অভিযোগে আবদুল কাদের জিলানি (২৫) নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছেন নেতাকর্মীরা। জিলানি সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি সিলেট মহানগরের বেতেরবাজার এলাকার ওয়াহিদ মিয়ার কলোনিতে থাকেন। পেশায় জিলানি একজন সিএনজি অটোরিকশাচালক।

বিএনপি নেতাদের দাবি- উদ্দেশ্যমূলকভাবে ওই ব্যক্তি বিএনপির মিছিলে ককটেল ফুটিয়েছেন। এসময় তাকে ধরে পুলিশে দেওয়া হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী গণমাধ্যমকে বলেন- ককটেল ফুটানোর অভিযোগে মিছিল থেকে জিলানি নামে একজনকে ধরে আমাদের কাছে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন