২২ মে ২০২৩


মনোনয়ন জমা দিলেন তিন মেয়র প্রার্থীসহ ২৭৫ প্রার্থী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে মোট ২৭৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তিন মেয়র প্রার্থীরা হলেন জাপার নজরুল ইসলাম বাবুল, স্বতন্ত্র সামসুন নুর তালুকদার ও মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়া সংরক্ষিত হওয়ার্ডে ৬৯ জন এবং সাধারণ ওয়ার্ডে ২০৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

সোমবার রিটার্নিং অফিসার ফয়সল কাদের ও ওয়ার্ডভিত্তিক সহকারী রিটার্নি কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার সৈয়দ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এবার সিসিক নির্বাচনে মেয়র পদে ১১ জনসহ তিনটি পদের বিপরীতে ৪৬৬ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৩ এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শেয়ার করুন