২২ আগস্ট ২০২৩


সিলেটে ক্রমশ বাড়েছে ডেঙ্গু’র প্রকোপ: রোগীর সংখ্যা ৮২১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটকে ডেঙ্গুমুক্ত করার সুষ্ঠু কোনো পরিকল্পনা না থাকায় ক্রমশ বাড়ছে ডেঙ্গু প্রকোপ ও ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু জ্বরের উৎস এডিস মশা ও মশার লার্ভা ধ্বংসে কার্যকর ব্যবস্থা না থাকায় দিন দিন বেড়েই চলছে রোগীর হার।

হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীদের জন্য কোয়ারেন্টেইন ব্যবস্থা শিথিল থাকায় দর্শক ও স্বজনদের মাধ্যমে রোগ ছড়াচ্ছে সর্বত্র।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৮১২ জনে পৌঁছালেও বেসরকারী হিসেবে রোগীর সংখ্যা এর চেয়ে দিাবগুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শহর ও গ্রামের এমন কোনো বাসা বাড়ি নেই যেখানে জ্বরে আক্রান্ত মানুষ নেই । সাধারণ ও মৌসুমী জ্বর বলে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে। অবস্থা যাদের মারাত্মক একমাত্র তাদেরই ভর্তি ও পরীক্ষা করা হচ্ছে হাসপাতালে এবং একমাত্র এদেরই পরিসংখ্যানে আনা হচ্ছ।

সিলেট নগরী ও নগরী উপকণ্ঠ এলাকাগুলোতে সড়ক উন্নয়নসহ বিভিন্ন উন্নিয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকায় দুষিত পানি দীর্ঘদিন জমে থাকার ফলে সর্বত্র দেখা দিয়েছে এডিস মশার লার্ভা। এডিস মশার লার্ভার ঘনত্ব দিন দিন বাড়ছে এবং মশার প্রজননও বৃদ্ধি পাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের জরিপের তথ্য বলছে, সিলেট নগরীর ৪০ শতাংশ বাড়িতে এডিস মশার বিস্তার দেখা গেছে। এডিসের লার্ভার ঘনত্ব ৪০ শতাংশ।

গত ২১ আগস্ট পর্যন্ত আরও ১৫ জন ডেঙ্গু রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সরকারী হিসোবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮২১ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৩ জন এবং মৌলভীবাজারে ১ ভর্তি হয়েছেন।

সিলেট বিভাগে এডিস মশার কামড়ে আক্রান্ত ৭৪ জন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। যাদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯ জন, সুনামগঞ্জে ভর্তি রয়েছেন ৬ জন, হবিগঞ্জে ভর্তি রয়েছেন ৪৪ জন, মৌলভীবাজারে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের দেওয়া তথ্য অনুয়ায়ী, এ বছর জানুয়ারি থেকে এ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ৮২১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে গত দই মাসেই আক্রান্ত হয়েছেন ৭৫৭ জন। যেখানে জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ৩৮২ জন আর আগস্টের ১৮ তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭৫ জন।

সিলেটে ডেঙ্গুরোধে ও এডিস মশার লার্ভা ধ্বংসে আরা ত্বরিত ও কার্যকর ব্যবস্থা গ্রহন আবশ্যক বলে সচেতন মহল মনে করছেন।

শেয়ার করুন