২০ আগস্ট ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সিলেটের গোয়াইনঘাট উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার অভ্যন্তরীন জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তানভীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস ও জৈন্তাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা গোয়াইনঘাটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অলিউর রহমান প্রমুখ। উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩৯৫ কেজি পোনা অবমুক্ত করা হয়।