১৯ আগস্ট ২০২৩


দোয়ারাবাজারে খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাদীখাল থেকে ২৪ ঘন্টা পর চমক আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত চমক আলী দোয়ারাবাজার উপজেলার দোহাইলিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামের মৃত আব্দুল গনির ছেল।

শনিবার দুপুরে দোয়রাবাজার উপজেলার বাদীখাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চমক আলী শুক্রবার দুপুরে কৃষি জমিতে দিনমজুরের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বাদীখাল পারাপার হওয়ার সময় পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। শুক্রবার বিকালে সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। পুলিশ খবর দেওয়া হয়।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন