১১ জানুয়ারি ২০২৩


দোয়ারাবাজারে নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে ৩৩৪ জন দুস্থ নারীর মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারী) দিনব্যাপী বাংলাবাজার ইউনিয়ন কার্যালয়ে চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব অশেষ তালুকদার, ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা বদরুল ইসলাম, ইউপি সদস্য ছবিউল্ল্যাহ, রাশেদা বেগম প্রমুখ।

শেয়ার করুন