১৮ আগস্ট ২০২৩
নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকম ও দৈনিক ইনকিলাব এর দোয়ারাবাজার প্রতিনিধি, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহ মাশুক নাঈমের মাতা পরকাশি বিবি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার দুপুর ২ টা ১৩ মিনিটের দিকে শিমুলতলা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাদ আসর মরহুমার জানাযার নামাজ শেষে শিমুলতলা পরিবারিক কবরস্থানের তাকে দাফন করা হবে। হবে।
আজকের সিলেট এর শোক প্রকাশ
সাংবাদিক শাহ মাশুক নাঈমের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সম্পাদক রজতকান্তি চক্রবর্তী ও সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ।
তারা এক শোকবার্তায়, শোকহত পরিবারের সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। মহান আল্লাহতালা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন ও পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এই কামনা করেন।