২৪ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এম.পি চারদিনের সফরে সিলেট আসছেন আজ। প্রতিমন্ত্রী সন্ধ্যা ৭টায় বিমানযোগে সিলেটে পৌছে সিলেট সার্কিট হাউজে যাবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটে সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ে পর্যটন উন্নয়ন করণীয় নির্ধারণ বিষয়ে বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে আয়োজিত সভায় যোগদান করবেন।
প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ৮টায় সড়কপথে মৌলভীবাজার যাবেন। সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে পর্যটন উন্নয়নের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিয়ে স্থানীয় জন প্রতিনিধির সভায় যোগদান করবেন। বেলা ২টায় মৌলভীবাজার জেলার পর্যটন গন্তব্যসমূহ পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী আগামী শনিবার ও রোববার হবিগঞ্জ জেলার স্থানীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন।