১৫ আগস্ট ২০২০


বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় আধ্যাতিক রাজধানী সিলেটেও বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় চলছে জাতির পিতাকে স্মরণ। চলছে পিতা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল।

শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন এবং মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও তাতী লীগ। এছাড়াও পুষ্পশ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছেণ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ। আর নগর ভবনে স্থাপতি প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও সকাল থেকেই সিলেটে শুরু হয় শোকদিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম। সর্বপ্রথম সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে সকাল ৭টায় শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পরে সকাল ৯টায় সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে সিলেট মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাতী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পশ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন।

এর আগে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শোকর‌্যালি বের করা হয়। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন