১৪ আগস্ট ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের দোয়ারাবাজারে সমুজ আলী স্কুল এন্ড কলেজের ২০২৩ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ অসীম মোদকের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক বিনয় ভূষণ পুরকায়স্ত,আতর আলী, তালেব আলী, আলাউদ্দিন, আব্দুল হাই বিলাত,সহকারী অধ্যাপক সাদেক মিয়া, মুহিত মিয়া, বিদান দাশ, জালাল উদ্দিন,প্রভাষক কামাল হোসেন।
অন্যদের মধ্যে ছিলেন রবিউল করিম, বজলুর রশিদ, গাজীউর রহমান,আনোয়ার হোসেন, তহিদুল ইসলামসহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারি ও এইচএসসি পরীক্ষা-২০২৩ এর পরীক্ষার্থীবৃন্দসহ অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়। এবছর প্রতিষ্ঠানটি হতে ১৭৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে।