২০ মার্চ ২০১৮
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার বর্তমান কমিটির বিলুপ্তি চান বিভিন্ন ইউনিন কমিটির নেতৃবৃন্দ। এমনকি স্বয়ং উপজেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দও বিলপ্তির পক্ষে। সোমবার রাতে কমিটির বিলুপ্তি চেয়ে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমসহ শীর্ষ নেতৃবেন্দর কাছে লিখিত আবেদন জানান।
এতে তারা বর্তমান সভাপতি শাহাব উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবরের বিরুদ্ধে আওয়ামীলীগের সাথে আতাত করে দলীয় সভা- সমাবেশ আহবান থেকে বিরত থাকাসহ স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি এবং সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ করেন।
লিখিত আবেদন পত্রে নেতৃবন্দে উল্লেখ করেন, উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের মালিকানাধীন পেট্্েরাল পাম্প ও বহু ক্রাসার মিলের রয়েছে উপজেলা সদরে। দলীয় কর্মসূচী পালন করলে আওয়ামীলীগের সাথে সম্পর্কের অবনতি ঘটবে এমন আশংকায় দলীয় সভা-সমাবেশ পালন থেকে তিনি বিরত রয়েছেন। এতে দীর্ঘদনি থেকে তৃনমুল কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বিষয়টি শীর্ষ নেতৃবৃন্দকে একাধিকবার মৌখিকভাবে অবহিত করেন অভিযোগকারী নেতৃবৃন্দ।
আরো অভিযোগ করা হয়, ১৯৯১ সনে ভুমি ক্রয় করে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় নির্মাণ করা হয়। শাহাব উদ্দিন নতুন কমিটির সভাপতি হওয়ার দুই বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত একদিনের জন্যও অফিস খুলে বসার ব্যবস্থা করেননি। এই পরিস্থিতিতে বর্তমান কমিটির বিলুপ্তি চান নেতৃবৃন্দ।
আবেদনপত্রে স্বাক্ষরকারীরা হচ্ছেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সহ সভাপতি এডভোকেট কামাল হোসেইন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, বিল্লাত আলী, সহ সম্পাদক হাজী কামাল উদ্দিন, উপদেষ্টা সদস্য লাল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শানুর মিয়া ও মাসুক মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া দুলা মেম্বার, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ইসলামপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, তেলিখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শিহাব, সাংগঠনিক সম্পাদক নাছিম উদ্দিন, ইছাকলস ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ মেম্বার, ফখরুল আলম, আব্দুল মান্নান, ওয়ারিছ আলী, মাসুক মিয়া মেম্বার, রমজান আলী, কালা মিয়া, জালাল উদ্দিন, শামসুদ্দিন, আলম, আক্তার হোসেন প্রমুখ।
(আজকের সিলেট/২০ মার্চ/ডি/কেআর/ঘ.)