২৮ জুলাই ২০২৩


আজমিরীগঞ্জে সেলিম হত্যা মামলায় গ্রেফতার ৩

শেয়ার করুন

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলায় সংঘর্ষে সেলিম মিয়া (৩২) নামের একজন নিহতের মামলায় র্যাব-১০ এর সহযোগিতায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুলাই) রাতে ঢাকার সুত্রাপুরের জনসন রোড থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হল শরীফ নগর (নতুন বাড়ি)র বাসিন্দা মৃত আলাউদ্দিন মিয়ার পুত্র রমি মিয়া (২৮),রকি মিয়া ( ৩৫), তোফাজ্জল নবী তফি (২৫) ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে গ্রেফতারকৃতদের আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

এর আগে গত সোমবার (২৪ জুলাই) সকালে নিহত সেলিম মিয়ার বড় ভাই নবী হোসেন বাদী হয়ে ১৪ জনকে আসামীকে করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্য আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ২২ জুলাই (শনিবার) বিকালে আজমিরীগঞ্জ গরুর বাজার মাঠে একটি ফুটবল টুর্ণামেন্ট চলছিলো। টুর্ণামেন্ট শেষে দর্শকরা উল্লাস করার সময় সেলিম মিয়ার সাথে শরীফ নগর (নতুন বাড়ী) বাসিন্দা মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে আশিফুল নবী রনির সাথে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রনি উত্তেজিত হয়ে সেলিম মিয়াকে মারপিট করে।

বিষয়টি সেলিম মিয়া তার বড় দুই ভাইকে জানালে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সেলিম মিয়াসহ তার দুই ভাই নবী হোসেন (৪৮) এবং দেলোয়ার মিয়া (৩৮) গুরুতর আহত হন। গুরুত্বর অবস্থায় সেলিম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন