৯ আগস্ট ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দুই কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।
জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার তাহমিদুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ কমিশনার খোকন চন্দ্র সরকারকে সিআইডি’র সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বদলিকৃত কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় আগামী ১৪ আগস্ট থেকে তাৎক্ষণিকভাবে তারা অবমুক্ত হিসেবে গণ্য হবেন।