৭ আগস্ট ২০২৩


জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে সফেনা বেগম (২১) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার (৭ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার নামাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সফেনা বেগম উপজেলার ১নং কলকলি ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামের সহিবুর রহমানের স্ত্রী।তিনি আট মাসের গর্ভবতী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে সফেনা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত সফেনা বেগম আট মাসের গর্ভবতী ছিলেন।

কলকলিয়া ইউনিয়নের বিট অফিসার এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন