৬ আগস্ট ২০২৩


ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা : ৫ গাড়ির যৌথসংঘর্ষে নিহত ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ভেঙ্গে পড়েছে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফলে বিঘ্নিত হচ্ছে জননরিাপত্তা। যানবাহনে চড়ে চলাচল এখন আর নিরাপদ নয়। আর এ জন্য যোগাযোগ ব্যবস্থার অনিয়ম-দুর্নীতিই সবচেয়ে বেশি দায়ী। যার নজির আজকের ঢাকা সিলেট মহাড়কে একসাথে ৫ টি যানের ভয়াবহ দুর্ঘটনা।রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের ওসমানীনগরের নাজির বাজার এলাকার আহমদনগর নাকম স্থানে এ দুঘটনা ফটে।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতের ও নিহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান- ট্রাক, বাস, পিকআপ, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল এ ৫টি যানের একসাথে সংঘর্ষ ঘটে ।এ সময় মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু ঘটে।

অন্যান্য যানগুলো ছিটকে মাহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে ওসমানীনগর থানাপুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীদের দাবি অদক্ষ চালক ও মহাসকে অনিয়ন্ত্রিত ও অবাধে গাড়ি চলালের সুযোগ দেওয়ার ফলেই এমন দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন