৬ আগস্ট ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মোঃ ফারুক আহমদ (৩৬) নামে ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃত ফারুক উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিন কলাউড়া গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। শনিবার (৫ আগষ্ট) সন্ধ্যার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মার্কেট থেকে কলাউড়া মাদ্রাসা গামী রোডে ইকবালের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ফারুকে আটক করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, ফারুক দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।শনিবার (৫ আগষ্ট) সন্ধার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মার্কেট থেকে কলাউড়া মাদ্রাসা গামী রোডে ইকবালের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ফারুকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেটে থাকা একটি কৌটার ভিতরে ৯০ (নব্বই) পিস গোলাপী রংয়ের এমফিটামিন সমৃদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জুয়া ও মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।