৫ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : নৌ’বাহিনীর প্রধান ও সাবেক মন্ত্রী, সিলেটের কৃতি সন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কর্মময় জীবন নিয়ে এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রোববার বেলা ২টায় দক্ষিণ সুরমার সিলেট টেকনিক্যাল রোডে (বাবনা মোড়ের দক্ষিণ পার্শে জিঞ্জির শাহ মাজার সংলগ্ন) এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, সকল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।