৫ আগস্ট ২০২৩


মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণ করেছে মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলার আওতাধীন সকল ইউনিট।

প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে শনিবার (৫ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জগন্নাথপুর জিউর আখড়া প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। পরে একই স্থানে সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ নেতাকর্মীরা বৃক্ষরোপণ করেন।

বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ, সহ সভাপতি মনবীর রায় মঞ্জুসহ সভাপতি রাধাপদ দেব সজল, সাধারণ সম্পাদক মহিম দে মধু, জগন্নাথপুর জিউর আখড়া কমিটির সভাপতি অ্যাড. রমাকান্ত দাশগুপ্ত, সাধারণ সম্পাদক প্রাণগোপাল রায়সহ জেলার নেতৃবৃন্দ।

শেয়ার করুন