৫ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (৫ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদির পাশে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এরপর তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্টের কালরাতে নিহত সব শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন।
পরে উপ-উপাচার্য বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন।
এর আগে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শাবির প্রো-ভিসি ড. কবির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী প্রক্টর আবদুল্লাহ আল ইসলাম প্রমুখ।