১ অক্টোবর ২০২৩


গরু ও চিনির বুঙ্গা ধরেছে জৈন্তাপুর থানা পুলিশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : গরু ও চিনির বুঙ্গা (চোরাচালান ) ধরেছে জৈন্তাপুর থানা পুলিশ। জব্দ করেছে চোরাই পথে আনা ৭ টি ভারতীয় গরু ও ৪০ বস্তা চিনি।

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু ও ৪০ বস্তা চিনি জব্দ করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাত আড়াইটায় জৈন্তাপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে থানার আলুবাগান মোকামবাড়ির তারা মিয়ার বসতঘর থেকে ৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারীরা পালিয়ে যান।

এর আগে পুলিশ পৃথক অভিযানে থানার নিজপাট ইউনিয়নের খাসিয়াহাটি এলাকা থেকে সাতটি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া ) মো. সম্রাট তালুকদার জানান- চোরাই মার জব্দের পর থানায় পৃথক মামসলা হয়েছে এবং পলাতক চোরা কারবারীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

শেয়ার করুন