৩ আগস্ট ২০২৩
নিজেস্ব প্রতিবেদক : ”চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” স্লোগানকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে উদ্দীপ্ত তরুণ সংঘের আয়োজনে ফ্রী ব্লাড ক্যাম্পেইনে অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ২টায় উপজেলার মোগলাবাজারে ফ্রী ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ফ্রী ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠানে উদ্দীপ্ত তরুণ সংঘের আজীবন সদস্য সাহান আহমেদের সঞ্চালনায় ও সভাপতি বদরুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা।

প্রধান অতিথি’র বক্তব্যে ফখরুল ইসলাম সাইস্তা বলেন, মোগলাবাজারের তরুণরা মানুষের সেবায় কাজ করছেন। এটি একটি মানবিক উদ্যোগ। আমি তাদের সাথে আছি।
এদিকে সংগঠনে সভাপতি বদরুল ইসলাম বকুল বলেন, আমরা মোগলাবাজারে ফ্রী ক্যাম্পেইন শুরু করেছি। আস্তে আস্তে মোগলাবাজারের প্রতিটি গ্রামে আমরা পৌঁছে যাব এবং ফ্রী ব্লাড ক্যাম্পেইন করবো। মানুষের সেবায় কাজ করতে চাই।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা এম.এ.লাকি, ( যুক্তরাজ্য প্রবাসী) নিজাম উদ্দিন,
আজীবন সদস্য দিলওয়ার হোসাইন, সামসুল ইসলাম দলা, সুহেব আহমদ, সায়েস্তা আহমদ, সাহান আহমদ, সুজন আহমদ, আব্দুল ওয়াহিদ, মন্জুর আহমদ, তারেক আহমদ, রাজু আহমদ সহ উক্ত অনুষ্ঠানে পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।