২ আগস্ট ২০২৩


কোম্পানীগঞ্জ যুবদল নেতা গিয়াসের পিতৃবিয়োগ:শোক

শেয়ার করুন

ডেস্ক রেোপর্ট : কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিনের পিতা উপজেলার কালাইরাগ নিবাসী প্রবীণ মুরব্বী তছির আলীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।
মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন,মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দিনের শ্রদ্ধেয় পিতা ও কালাইরাগ এলাকার প্রবীণ মুরব্বী তছির আলীর মৃত্যুতে আমরা এক গুণীজনকে হারালাম। তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন শুভাকাঙ্খী ছিলেন। তিনি সদা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। আল্লাহ তাঁকে ক্ষমা করুন,জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

শেয়ার করুন