২ আগস্ট ২০২৩
বিশ্বনাথ সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি থেকে টেংরাগামী পাকা সড়কের পাশ্ববর্তি বাসিয়া নদীর তীর থেকে অর্ধ-গলিত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে বাসিয়া নদীতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি থেকে টেংরাগামী পাকা সড়কের পাশ্ববর্তি বাসিয়া নদীর পানি কমায় স্থানীয়রা লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, কালো রঙের মোবাইল প্যান্ট ও শার্ট পরা ওই অজ্ঞাতনামা ব্যক্তির বয়স অনুমান করতে না পারলেও পুলিশের ধারণা ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। আর কমপক্ষে ১৫দিন আগে লাশটি সুরমা নদীর স্রোতে ভেসে ভেসে বিশ্বনাথের বাসিয়া নদী তীরের একটি ঝোপ-ঝাড়ের মধ্যে এসে আটকে যায়। পরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা গিয়ে লাশ উদ্ধার করি।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা নাকি অন্য কিছু তা ময়না তদেন্তর রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছেনা। ময়না তদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হছে।