৩১ জুলাই ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পনেরো বোতল বিদেশী মদসহ একটি ইঞ্জিন চালিত নৌকা ও দুই ব্যবসায়ীকে আটক হয়েছে। রোববার (৩০জুলাই) গভীররাতে মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের চাপাইতি বাজারের নদীরপাড় থেকে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, চাপাইতি গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মোঃতৌহিদ মিয়া(৩৫) ও তাহিরপুর উপজেলার দুমাল গ্রামের আব্দুল মন্নানের পুত্র মোঃআজিজুল হক(৩২)। ধৃত আসামীদের কাছ থেকে ১৫ বোতল বিদেশী মদ ও বহনকারী একটি ট্রলার জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক।