৩০ জুলাই ২০২৩


সিলেটে ডেঙ্গুতে প্রথম মৃত্যু!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাফি হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মৃত্যু হওয়া তরুণ রাফি হোসেন মৌলভীবাজার শহরের চৌমুহনী এলাকার আল-ফালাহ প্রিন্টার্সের মালিক মোক্তাদির হোসেনের ছেলে।

শনিবার গভীর রাতে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাফির পরিবারের ঘনিষ্টজন কবি মুজাহিদ আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও সিলেট সিভিল সার্জন কার্যালয়ে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।

রাফির পরিবারের লোকজন জানান, গত কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত হলে রাফিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলে শনিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

ইবনে সিনা হাসপাতালের মার্কেটিং ম্যানেজার ওবায়দুল হক বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ওই রোগীর মৃত্যু হয়েছে, এমনটি ধারণা করা হচ্ছে। তবে কয়েকটি টেস্টের রিপোর্ট আসার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন